1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রেললাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন মুঠোফোনে, ট্রেনে কাটা পড়ে চা–শ্রমিকের মৃত্যু - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

রেললাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন মুঠোফোনে, ট্রেনে কাটা পড়ে চা–শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯৪ Time View
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রেললাইনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক চা–শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে সিলেট-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চা–শ্রমিকের নাম সাগর মাল (২৮)। তিনি চুনারুঘাট উপজেলার দেউন্দি চা–বাগানের বাসিন্দা। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রেলওয়ের শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের তেলিয়াপাড়া রেলস্টেশনের কাছে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। তখন সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের কাছাকাছি এসে পড়লেও সাগর বিষয়টি বুঝতে পারেননি।
পরে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) জয় পাল, উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল হান্নানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এসআই জয় পাল আরও জানান, অসাবধানতাবশত রেললাইনের ওপরে মুঠোফোনে কথা বলার সময় ওই ব্যক্তি নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেলওয়ের শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি