1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‍্যাবের অভিযানে নাঃগঞ্জে ৯৭ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী আটক, পিকআপ জব্দ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

র‍্যাবের অভিযানে নাঃগঞ্জে ৯৭ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী আটক, পিকআপ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৬১ Time View

প্রেস বিজ্ঞপ্তিঃ্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জের বন্দর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলো, ১. মোঃ আমির (৩৭), পিতা: মৃত মেছের আলী সরদার, ঠিকানা: একরামপুর, বন্দর থানা, নারায়ণগঞ্জ।২. মোঃ আকবর হোসেন (৩১), জব্দকৃত পিকআপ ভ্যানের হেলপার, পিতা: মোঃ আজাদ, ঠিকানা: জগন্নাথপুর, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা।

৩. মোঃ জিয়ান (১৯), জব্দকৃত পিকআপ ভ্যানের ড্রাইভার, পিতা: হোসাইন, ঠিকানা: কাসেরাপট্টি, কোতোয়ালী মডেল থানা, কুমিল্লা। ৪. মোঃ আরিফ (৩৮), পিতা: ইদ্রিস আলী, ঠিকানা: হরিণচৈত্রি, চান্দিনা থানা, কুমিল্লা। ৫.হানিফ হোসেন (৩৫), পিতা: শফিকুল ইসলাম, ঠিকানা: দারোরা, চান্দিনা থানা, কুমিল্লা। প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত ব্যক্তিরা একটি পিকআপ ভ্যানে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) নারায়ণগঞ্জে নিয়ে এসে বিক্রির জন্য মজুদ করেছিল। র্যাব-১১-এর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে র্যাবের এমন সক্রিয় তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি