1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

 মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, মহাপরিচালক,র্যাব ফোর্সেস এর পক্ষ থেকে খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলেন অধিনায়ক র্যাব-৬। র‌্যাব ফোর্সেস ২০০৪ সালে জন্মলগ্ন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী কার্যক্রম, জলদস্যু ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নির্মূল, নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসামি গ্রেফতারসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ, শীত বস্ত্র বিতরণ এবং প্রয়োজনীয় মেডিক্যাল সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৭ই মার্চ ২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, খুলনা ও বাগেরহাট অঞ্চলের আত্মসমর্পণকারী আলোর পথের অভিযাত্রী জলদস্যুদের মাঝে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত প্রীতি উপহার সামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬। তিনি আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে স্বাভাবিক জীবনযাপনের জন্য আহ্বান জানিয়ে যেকোনো আইনি সহায়তায় তাদের পাশে থাকার আশা ব্যক্ত করেন। লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, পদাতিক, অধিনায়ক র‌্যাব-৬ জানান, এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি