1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা মহানগরীর চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে গ্রেফতার করেছে র্যাব-৬ এবং র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল অদ্য ১২ মার্চ ২৬ ইং তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানাধীন জোয়াইড় মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ০৩/০১/২৬ ইং তারিখে নিজ বাড়ি থেকে নিখোঁজ হবার পর হত্যাকাণ্ডের শিকার হওয়া চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামি ১।

শিপন শেখকে (৩২), গ্রেফতার করে। মামলার এজাহার পর্যালোচনায় দেখা যায়, উক্ত মামলার বাদী ইয়াসিন মোল্লা (৩৭) সম্পর্কে নিহত রাজীব হোসেনের ফুফাতো ভাই। গ্রেফতারকৃত আসামি শিপন শেখ ও মামলার অন্যান্য আসামিরা বাদির ফুফাতো ভাই রাজিব একসাথে চলাফেরা করতো। মামলার আসামিরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকত বিধায় নিহত রাজীব আসামিদের সাথে চলাফেরা বন্ধ করে দেওয়ায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ০৩/০১/২৬ ইং তারিখ রাত অনুমান ২০:৪৫ ঘটিকার সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোনে কল পেয়ে নিহত রাজীব তার স্ত্রী ফারহানাকে শিপন ও আকতার ডাকছে বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। বাদী, নিহত রাজীবের স্ত্রী ও অন্যান্য নিকটাত্মীয়রা অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ রাজীবের কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে গত ০৯/০১/২০২৬ইং তারিখ বিকাল লোকমুখে বাদী সংবাদ পান যে,

খুলনার নৌ-পুলিশ,খালিশপুর থানাধীন মামুর আস্তানার ৬নং পল্টন ঘাট ভৈরব নদীর পশ্চিম পাশে অজ্ঞাতনামা ০১ (এক) জন পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের স্ত্রী ফারহানা (১৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মৃতদেহটি দেখে তার স্বামী রাজিবের মৃতদেহ বলে সনাক্ত করে। পরবর্তীতে লাশের ময়না তদন্ত শেষে কেএমপি সদর নৌ থানা, খুলনার নিকট হতে লাশ বুঝে পেয়ে লাশের দাফন সম্পন্ন করতঃ ইয়াসিন মোল্লা বাদী হয়ে খুলনা মহানগরীর খালিশপুর থানায় হাজির হয়ে মামলার এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি