1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‌্যাব-৬ কত্তৃক তেরখাদা থেকে সাকিরন হত্যা মামলার প্রধান আসামি আটক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

র‌্যাব-৬ কত্তৃক তেরখাদা থেকে সাকিরন হত্যা মামলার প্রধান আসামি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে, খুলনার তেরখাদা থানার চাঞ্চল্যকর সাকিরন হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব-৬- খুলনার কমান্ডিং অফিসার এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনীর একটি চৌকস টিম খুলনায় আজ সুনামের সহিত মাথা উচু করে দাড়িয়েছে। তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্র ও মাদকের চালান আটকসহ অনেক সুনাম রয়েছে । এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার সময় র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন মাথাভাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার তেরখাদা থানার চাঞ্চল্যকর মোছাঃ সাকিরন (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি আনিচ সরদারকে আটক করেন। আটককৃত আনিচ নড়াইল জেলার কালিয়া হরিশপুর গ্রামের মৃত্যু রহিম সরদারের ছেলে। এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি আনিচ সরদার ও নিহত ভিকটিম মোছাঃ সাকিরন বেগম ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভিকটিম সাকিরন বিবাহের পর হতে বিভিন্ন সময় আসামির কাছে টাকা পয়সা গচ্ছিত রাখে। ধৃত আসামি আনিচ সরদার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভিকটিম সাকিরন বেগম স্ত্রীর মর্যাদা দাবি ও গচ্ছিত টাকা ফেরত চাইলে ধৃত আসামি আনিস সরদার ও তার পরিরের লোকজন মিলে গত ২২ মার্চে সাকিরন বেগমকে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট বোন পান্না শেখ বাদী হয়ে তেরখাদা থানায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি