1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‌্যাব-৬ বাগেরহাট থেকে মিন্টু হত্যা মামলার আসামি জাহিদ মোল্লাকে আটক করেছে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

র‌্যাব-৬ বাগেরহাট থেকে মিন্টু হত্যা মামলার আসামি জাহিদ মোল্লাকে আটক করেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাগেরহাট জেলা থেকে চাঞ্চল্যকর এস এম জাহিদুল ইসলাম মিন্টু হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ২০২৫ তারিখ র্যাব-৬, সদর কোম্পানি এর একটি আভিযানিক দল বাগেরহাট সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এস এম জাহিদুল ইসলাম মিন্টু হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি জিহাদ মোল্লা (২৮), পিতা: আব্দুল মান্নান মোল্লা, সাং: চন্দ্রপাড়া, থানা: কচুয়া, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১৫/১০/২৫ খ্রি. অজ্ঞাত ৮/১০ জন দুর্বৃত্ত জনৈক এস. এম. জাহিদুল ইসলাম @ মিন্টু, পিতা: মৃত আবু বকর, সাং: শিবপুর, থানা: কচুয়া, জেলা: বাগেরহাট এর বসতঘরে মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে ও তার স্ত্রী মিলি রানী মজুমদার (৩৫) কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর আহত করেন। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমদ্বয়কে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমদ্বয়কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এস. এম. জাহিদুল ইসলাম ইন্তেকাল করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা, বাগেরহাট হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি