1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‌্যাব-৬ যশোর মডেল থানা হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

র‌্যাব-৬ যশোর মডেল থানা হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন পালবাড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মানিক কুমার (৫২) ও মুক্ত কুমার (৩৫), উভয় পিতা- কৃষ্ণ কুমার, মাতা: কল্পনা রানী সাং- শানতলা, থানা: কোতোয়ালি, জেলা: যশোরদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ২৩/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলে ও তার বন্ধুরা যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় নামযঞ্জ অনুষ্ঠান দেখার জন্য গেলে খাওয়া-দাওয়ার বিষয় নিয়ে বাদির ছেলে ও তার বন্ধুদের সাথে আসামী পক্ষের তর্কাতর্কি হয়। পরদিন ২৪/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলের বন্ধুরা যশোরের ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় নামযঞ্জ অনুষ্ঠান দেখার জন্য গেলে মামলার আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে বাদির ছেলের বন্ধুদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। উক্ত ঘটনায় বাদীর ছেলের বন্ধু জীবন দাস, স্বাধীন দাস, দীপ্ত দাস আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন ২৫/০২/২৪ খ্রিস্টাব্দ বাদির ছেলে চয়ন দাস ও তার বন্ধু অগ্নিদাস, রাজু দাস, সঞ্জীবন দাস, মদন দাস আহতদের দেখার জন্য হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শানতলা গ্রামস্থ পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছাইলে ধৃত আসামি সহ অন্যান্য আসামীরা বাদির ছেলে ও তার বন্ধুদের উপর অতর্কিতভাবে আক্রমণ করলে বাদির ছেলে চয়ন দাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়ন দাসকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় ভিকটিম চয়ন দাসের বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি