1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
র‌্যাব-৬ শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে আটক করেছে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

র‌্যাব-৬ শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে আটক করেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় র্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৪ঠা নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ২১০০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর, র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ছুটিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মোঃ মাসুদ মিয়া (৪৭), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- উত্তর কোলকোন্দ, থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৬/৭/২৫ খ্রিস্টাব্দ ধৃত আসামি মোঃ মাসুদ জনৈক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছেন মর্মে ভিকটিমের দাদী বাদী হয়ে গংগাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি