1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ড্রেজারসহ আটক ২ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন ড্রেজারসহ আটক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১০ Time View

মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর ঘাট এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মৃত কদম আলী সরদারের ছেলে মো. জামাল (৪৫) এবং লক্ষ্মীপুর সদরের চর আলী হাসান গ্রামের মৃত আব্দুল লোকমিদার ছেলে মো. নাসির (৪০)। অভিযানে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প, পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশের একটি করে টহল দল অংশ নেয়।

সম্মিলিত এই বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ায়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি