1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে আওয়ামী নেতা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আওয়ামী নেতা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩১৩ Time View

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ নেতা মো. মনির। এনিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে মনির প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপিতে ডুকতে বিভিন্ন তদবির চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছিল মনির। টানা ক্ষমতায় থেকে এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মনির বিএনপির পরিচয় দেওয়ার সাহস পায় কিভাবে? কিছু সুবিধাভোগী মনিরের টাকা খেয়ে তাকে বিএনপি হিসেবে উপস্থাপন করছে।
সচেতন মহল বলছেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী মনিরদের মত লোকেরা যদি বিএনপিতে স্থান পায় তাহলে শহীদ ও আহতের রক্তের সাথে গাদ্দারি করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয় এক জন বিএনপি নেতা বলেন, গত ১৫ বছর মনিররা স্বাধীনতা যুদ্ধের সময়ে রাজাকারদেরমত স্বৈরাচারী কায়দায় এলাকাবাসীকে অত্যাচার নির্যাতন করেছে। এখন তারাই আবার বিএনপি সাজার চেষ্টা করছে। ছাত্র-জনতার গণআন্দোলনে দেশে স্বৈরাচার মুক্ত নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সমাজের ক্ষতিকর এসব লোককে বিএনপিতো দুরের কথা, কোন রাজনৈতিক কার্যক্রমেই দেখতে চাইনা। আশা করছি, দলের নীতিনির্ধারনিরা এসব বিষয় গুরুত্ব দিবেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুদ্দিন বলেন, মনির প্রথমে জাসদের রাজনীতি পরে আওয়ামীলীগের রাজনীতি করেছে। দোসরদের সক্রিয় নেতা হিসেবে এলাকায় আধিপত্য চালিয়েছেন। ৫ আগস্টের পর এখন তিনি বিএনপি বনে গেছেন। এতে বিগত ১৭ বছরের নির্যাতনের শিকার ও ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি দল ত্যাগীদের সাথে বিরূপ আচরণ দেখাবে না।

এব্যাপরে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী বলেন, গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যে বিজয় হবে তাকেই নেতা নির্বাচিত করা হবে। তবে মনিরের বিরুদ্ধে যদি আওয়ামীপন্থী প্রমান পাওয়া যায়, কর্মীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দল ও নেতাকর্মীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত আগামিকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা/ কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড নেতা নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি