1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে টেন্ডার ছাড়াই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

লক্ষ্মীপুরে টেন্ডার ছাড়াই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ Time View

প্রতিনিধি লক্ষ্মীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিবেচনা করে কেন্দ্রগুলো নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা রয়েছে । উপজেলা প্রশাসন বরাদ্দ পাওয়া সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করার কথা রয়েছে । অথচ লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে বরাদ্দ ছাড়াই তড়িঘড়ি করে সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে। এতে অতি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা গুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

অথচ তখন পর্যন্ত কোন বরাদ্দ উপজেলা প্রশাসন পায়নি বলে সূত্র নিশ্চিত করে। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সদর উপজেলার ১১৫ টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য ৩৭ লাখ ৬২ হাজার টাকা বরাদ্ধের অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠি হাতে পায় উপজেলা প্রশাসন। ওই চিঠিতে প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার খরচ নির্ধারণ করা হয় ৩২ হাজার ৮শ’ টাকা। স্থানীয় সরকার বিভাগের চিঠি শর্তাবলির (ঘ) এ উল্লেখ রয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে বলা হয়েছে The Public Procurement Act- 2006 এবং The Public Procurement Rules 2025 অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথ অনুসরণ করতে হবে।

অভিযোগ উঠেছে, সদর উপজেলা প্রশাসন (২২ জানুয়ারি) বরাদ্দ আসার আগেই নিয়মবহির্ভূত ভাবে টেন্ডারবিহীন কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন করে। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারম সাংবাদিকদের জানান, ঝুঁকিপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্র দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । বরাদ্দ আসলে সমন্বয় করা হবে। প্রতিনিধি লক্ষ্মীপুর:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিবেচনা করে কেন্দ্রগুলো নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা রয়েছে ।

উপজেলা প্রশাসন বরাদ্দ পাওয়া সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে এই সিসি ক্যামেরা গুলো স্থাপন করার কথা রয়েছে । অথচ লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে বরাদ্দ ছাড়াই তড়িঘড়ি করে সিসি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে। এতে অতি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা গুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। অথচ তখন পর্যন্ত কোন বরাদ্দ উপজেলা প্রশাসন পায়নি বলে সূত্র নিশ্চিত করে। (২২ জানুয়ারি) বৃহস্পতিবার সদর উপজেলার ১১৫ টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য ৩৭ লাখ ৬২ হাজার টাকা বরাদ্ধের অর্থ মন্ত্রণালয়ের একটি চিঠি হাতে পায় উপজেলা প্রশাসন।

ওই চিঠিতে প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার খরচ নির্ধারণ করা হয় ৩২ হাজার ৮শ’ টাকা। স্থানীয় সরকার বিভাগের চিঠি শর্তাবলির (ঘ) এ উল্লেখ রয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে বলা হয়েছে The Public Procurement Act- 2006 এবং The Public Procurement Rules 2025 অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথ অনুসরণ করতে হবে। অভিযোগ উঠেছে, সদর উপজেলা প্রশাসন (২২ জানুয়ারি) বরাদ্দ আসার আগেই নিয়মবহির্ভূত ভাবে টেন্ডারবিহীন কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন করে। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারম সাংবাদিকদের জানান, ঝুঁকিপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্র দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা রয়েছে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । বরাদ্দ আসলে সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি