1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রীর পর অটোচালকের মৃত্যু - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রীর পর অটোচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ Time View

মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী উম্মে জাহান আরেফিনের (১০) পর আহত অটোরিকশা চালক আব্দুল জলিল রাজুও (৩৮) মারা গেছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উম্মে জাহান লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের পঞ্চম শ্রেণির ছাত্রী। অপর নিহত রাজু নোয়াখালী সুধারাম থানাধীন নলপুর এলাকার শফিক উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পৌর শহরের আটিয়াতলি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উম্মে জাহান শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় কাকলী শিশু অঙ্গনের ছাত্রী। বান্ধবির জন্মদিনে যাওয়ার জন্য সকালে তার মা হালিমা আক্তার তাকে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেয়। এরপর পরই জেলার জকসিন এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ডাম্পট্রাক সড়কের বিপরীত পাশে এসে অটোরিকশাটিকে চাপা দেয়৷ এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় উম্মে জাহান ও অটোচালক রাজু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে উম্মে জাহানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় গেলে তিনিও মারা যান। 

উম্মে জাহান আরেফিনের মা হালিমা আক্তার বলেন, স্কুল বন্ধ ছিল। উম্মে জাহান তার বান্ধবীর জন্মদিনে যাওয়ার কথা ছিল। বান্ধবীর জন্য সে উপহারও কিনেছে। ঘটনার সময় আমি নিজেই তাকে রিকশায় তুলে দিই। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের সামনে ডাম্পট্রাক চালক চাপা দিয়ে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী ও অটোচালক মারা গেছেন। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। ডাম্পট্রাক চালককে আটকে পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি