1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে নির্বাচন ছাড়াই ইউনিয়ন বিএনপির পকেট কমিটি, প্রতিবাদে বিক্ষোভ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬

লক্ষ্মীপুরে নির্বাচন ছাড়াই ইউনিয়ন বিএনপির পকেট কমিটি, প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩১১ Time View

‎লক্ষ্মীপুর প্রতিনিধিঃ‎দলীয় প্রতিনিধি নির্বাচন ছাড়াই লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়ন বিএনপির পকেট কমিটি তৈরির অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় পকেট কমিটি বাতিল করে দলীয় নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবী জানান তারা। ‎আজ বুধবার বিকেলে সদর উপজেলার পালেরহাট বাজার এলাকায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পালেরহাট বাজারে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল হায়দার চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, ওয়ার্ড বিএনপির সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হুদা মুন্সিসহ অনেকে। ‎বিক্ষুব্ধ নেতারা জানান, গণতন্ত্র চর্চা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়নসহ সকল কমিটি গঠন চলছে। অথচ লক্ষ্মীপুর দক্ষিণ হামছাদি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি নির্বাচন হলেও ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন ছাড়াই রাতের আধারে পকেট কমিটি তৈরি করে একটি পক্ষ। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসময় পকেট কমিটি ভেঙে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবী জানান বিক্ষুব্ধরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

‎প্রসঙ্গত, দলীয় নির্বাচন ছাড়াই আব্দুল হান্নান নাসিরকে সভাপতি ও ছায়েদুর রহমান ছায়েদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি