1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে বইমেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে বইমেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭২ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছয়দিন ব্যাপী বইমেলা উদ্বোধনী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, সবসময় বই কিনবেন, পড়ুন আর না পড়ুন তাহলেও বইটার কথা শরণ থাকবে। বই পড়া হচ্ছে একটা জার্নি। আপনি একইসঙ্গে সকল দেশে, সকল ধর্মে সকল বর্ণে, সকল বয়সে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বই পড়ে। যা আপনি কখনো দেখেননি, বই আপনাকে সেটারও সন্ধান দিতে পারবে। ফলে আমি বলবো, বই হোক আপনার আমৃত্যু সঙ্গী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বই প্রথমত পড়ার জন্য কিনবেন। যদি পড়তে না চান তাও বই কিনবেন।বইটি নিয়ে যদি বাসায় রাখেন, বাসায় যারা দেখতে আসে, তারা অন্তত বলবে রুচিমানের মানুষ এখানে থাকে। যদি আপনার বাসায় কেউ না আসে, তবুও বই কিনবেন। কেননা আপনার যেন এই আত্মবিশ্বাস থাকে, ওই বইটি আমি পড়িনি, কিন্তু আমার কাছে আছে। আপনি যদি আত্মবিশ্বাস না করেন, না চান, তাহলে আপনি বইটি কিনবেন। এ কারণেই কিনবেন, আপনার সেলফটি যেন সুন্দর দেখায়। তাও যদি আপনার ইচ্ছে না করে সেলফ সুন্দার দেখার দরকার নেই, তবুও আপনি বই কিনবেন। যে এ বই পড়ে যে লেখক ও যে বিক্রেতা তার পেশা নিয়ে বেঁচে থাকতে চায়, সে বেঁচে থাকুক আপনার বই কেনার মাধ্যমে এহোক আমাদের প্রত্যাশায়। এসময় বই মেলায় বিভিন্ন স্টোলগুলো ঘুরেফিরে দেখান জেলা প্রশাসক। এছাড়াও জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি