1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৭৭ Time View
নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে, দুলাল লামচরী এলাকার মো. সিরাজের ছেলে, লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে, রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী, নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী, কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দালালরা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথ অভিযান চালায়। এতে ৭ দালালকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দৈনিক ডেসটিনিকে জানান, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি