1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সেমিনার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, জাকির হোসেন, কুলসুম আক্তার, সমাজসেবক আব্দুল মজিদ, সাংবাদিক জামাল উদ্দিন বাবলু সহ আরও অনেকে। এসময় প্রধান অতিথি মোহাম্মদ শরীফ উদ্দিন তার বক্তব্য বলেন, আজকের শিক্ষার্থী দেশ ও জাতির ভবিষ্যৎ।

আর শিক্ষার্থী এবং তরুণ সমাজ যদি মাদকাসক্ত হয়, তবে জাতি অন্ধকারে নিমজ্জিত হবে। এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমরা মাদক থেকে দুরে থাকবো। মাদকের মা হলো সিগারেট। আমরা সবাই এই সিগারেট থেকে দুরে থাকবো। তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। জব্দ হচ্ছে বিপুল পরিমাণ মাদক। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়। সমাজে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে আমরা প্রতিবাদ করবো। মাদকের অপব্যবহার রোধ করতেই হবে। শিক্ষার্থী এবং তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগিয়ে গড়তে হবে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। সেমিনার শেষে শিক্ষার্থী হাতে লিফলেট, জ্যামিতি বক্স, খাতা ও কলম তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি