1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন!২৪ ঘন্টার আলটিমেটাম - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন!২৪ ঘন্টার আলটিমেটাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে জেলা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব,লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, প্রাইভেট হাসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স এসোসিয়েশন, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেশন অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের রূপান্তরের সম্পাদক মো. আবদুল মালেক, সাবেক সহ-সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, এবিএম নিজাম উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, মাসুদুর রহমান খাঁন ভু্ট্টু, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বেলাল উদ্দিন সাগর, লক্ষ্মীপুর জেলা প্রাইভেট হাসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি মেহেরুল হাসান রাজুসহ আরো অনেকে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও লক্ষ্মীপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি