1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক -২ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক -২

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৭ Time View
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। আটককৃতদের নিকট থেকে ইয়াবা, গাঁজা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের একটি টহল দল যৌথভাবে দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ০৪ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ০১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন: মোঃ রাজু (৩৫), পিতাঃ মৃত মোঃ আবুল হোসেন, গ্রাম: মহাদেবপুর, পোস্টঃ দালাল বাজার, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর,মোঃ হাসান (৪০), পিতাঃ মৃত আলী আহমেদ, গ্রামঃ চরমহনা, পোস্টঃ বাবুর হাট, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোঃ হাসান রায়পুর থানার বাবুর হাট এলাকার বিভিন্ন চুরি ও ডাকাতির সাথেও জড়িত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষা শেষে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকায় মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ ধরনের অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি