1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বাউফলে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ

লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৪ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া পটুয়াখালী সহ দেশের ৭ অঞ্চল সমূহের উপর ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় এসব নদী বন্দরকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে মাছ ধরা সকল নৌকা, ট্রলারের জেলেদের সতর্কতার সাথে সাগরে মাছ ধরতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি