1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ Time View

মোহাম্মদ আবুল হাশেম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় আসহাবুল জান্নাহ হিফজ মাদ্রাসার শিক্ষার্থী এবং দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ এর এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এর আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে, এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমেদ এর সভাপতিত্বে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।

শীতবস্ত্র পেয়ে খুশি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার নুর নাহার বেগম। তিনি বলেন, আমাকে একটি কম্বল দিয়েছে, এটা খুবই উপকার হবে। আমি খুব খুশি, তাদের জন্য দোয়া করি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম বি.কম, আমার দেশ প্রতিনিধি নূরুল করিম আরমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম ও মোঃ সুমন প্রমূখ।

প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায়। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি