1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঁঠালছড়া ত্রিপুরাপাড়ায় বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, লামা পৌরসভার সাবেক মেয়র ও জননেতা আমির হোসেন। তিনি বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ধাপে ধাপে চার কোটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ এবং দেশের সকল কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আবু তাহের মিয়া। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের জন্য রাজপুত্র সাচিং প্রু জেরীর মতো যোগ্য প্রার্থীকে বিজয়ী করা জরুরি। এছাড়াও উঠান বৈঠকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উঠান বৈঠকে এলাকার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি