1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা আন্দোলনবিষয়ক ‘সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে লামার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ​আয়োজনটিকে তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়। ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা; ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার বিষয় ছিল ‘প্রভাতফেরি ও শহীদ মিনার’।

এছাড়া রচনা প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ-৮ম শ্রেণির রচনার বিষয় ছিল ‘ভাষার জন্য আত্মত্যাগ ও জাতীয়তাবাদের জন্ম’ এবং ৯ম-১০ম শ্রেণির বিষয় ছিল ‘ভাষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদ: একুশে ফেব্রুয়ারির প্রভাব’। ​প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ১২ জনকে (তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান) পুরস্কার প্রদান করা হয়। ​লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন মোর্শেদ ইমনের উপস্থাপনায় এবং প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাফওয়ান মাহমুদ প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে সুলতানা সিদ্দিকা বলেন, “নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শহীদ দিবসের ত্যাগ-তিতিক্ষা ও বাংলা ভাষার তাৎপর্য শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।” ​ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাফওয়ান মাহমুদ জানান, ভবিষ্যতেও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এমন উদ্যোগ অব্যাহত থাকবে। সুন্দর হাতের লিখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাহাবুব তারান্নুম, দ্বিতীয় স্থান অর্জন করেন চিংপাও ম্রো  এবং তৃতীয় স্থান অর্জন করেন প্রথমেশ দে। 

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন প্রত্যুষা দেব, দ্বিতীয় স্থান অর্জন করেন আয়রা প্রু মারমা এবং তৃতীয় স্থান অর্জন করেন মিংসো মারমা।  রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাজমুন হাসান বিরাট , দ্বিতীয় স্থান অর্জন করেন পুন্য বড়ুয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন বিশ্বজিৎ তঞ্চাঙ্গা (বাবলু)। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেন উসাইওয়াই মারম, দ্বিতীয় স্থান অর্জন করেন উখিংওয়ান চাক এবং তৃতীয় স্থান অর্জন করেন তাওহিদুল কবির ফাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি