1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম - শিক্ষা তথ্য
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

মোহাম্মদ আবুল হাশেম নিজস্ব প্রতিবেদ:  ১৯৫০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি’র লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. ওসমান গণি দুলাল ও ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. শহিদুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়নে একটানা ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন এ উপলক্ষে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর। কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এর আগে সিনিয়র সহ সভাপতি পদে নু মং মার্মা, সহ সভাপতি পদে মো. জামসেদ, অর্থ সম্পাদক পদে সালাহ উদ্দিন শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক পদে হাসনাত আলী এবং ক্রিড়া ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ছাবের নির্বাচিত হন। ১১৪ জন ভোটারের মধ্যে ১০৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১ ভোট নষ্ট হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন, সামছুল আলম, মো. আলমগীর সদস্য সচিব এবং আবুল বাশার, শাহ জাহান ও মহি উদ্দিন সদস্যের দায়িত্ব পালন করেন। ভোট গনণা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সামশুল আলম। তিনি বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আনসার ভিডিপি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি