1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় রিসোর্টের ম্যানাজারকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

লামায় রিসোর্টের ম্যানাজারকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৩৭ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামায় আব্দুল খালেক (২০) নামে এক রিসোর্ট ম্যানাজারকে গভীররাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ২টায় লামা উপজেলার মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালী থেকে রিসোর্টের ম্যানাজার আব্দুল খালেককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইয়াংছা বদুরঝিরি গ্রামের মোঃ শফির ছেলে।

জিম্মি করে নেয়ার সময় অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যায় ম্যানাজার আবদুল খালেক। পরে তার দেয়া তথ্য মতে স্থানীয়রা সাঁড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে মিরিঞ্জা বাগানপাড়া এলাকা থেকে তিন সন্ত্রাসীকে আটক করে। আটক তিন সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে লামার ইয়াংছা আর্মি ক্যাম্পে সেনাবহিনীর হাতে তুলে দেয়া।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনামুল হক (পরিদর্শক তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিসোর্টের ম্যানাজার অপহরণের বিষয়টি আগে আমাদের কেই জানাইনি। বিকেল ৩টায় তিন সন্ত্রাসীকে আটক করলে বিষয়টি জানতে পারি। জনতা সন্ত্রাসী তিনজনকে আটক করে ইয়াংছা আর্মি ক্যাম্পের সোপর্দ করে। তাদের কাছে প্যারাডাইস ভ্যালী থেকে ছিনতাই করা দুইটি মোবাইল এবং একটি কিরিচ জব্দ করা হয়েছে। সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে অপহরণকারীদের পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক তিন সন্ত্রাসীরা হলো, লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিরিঞ্জা বাগান পাড়ার পুনিন্দ্র ত্রিপুরার ছেলে টানিয়েল ত্রিপুরা (৩৮), বান্দরবানের রুমা উপজেলার বগালেক এলাকা পুকুরপাড়ার নথিঅং ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩০) এবং থানচি উপজেলার বড়মদক এলাকার মেকিয়া ত্রিপুরার ছেলে হালিরাম ত্রিপুরা (২৮)।

অপহৃত আব্দুল খালেক জানান, রাতের পরিবার নিয়ে রিসোর্টে ঘুমিয়ে ছিলাম। রাত ২টায় ৮/১০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাকে ও আমার স্ত্রীকে আটক করে। পরে আমাকে চোখ বেধেঁ নিয়ে যায় এবং আমার স্ত্রীকে ছেড়ে দেয়। তারা আমাকে জিম্মি করে রিসোর্ট মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী।

লামা মিরিঞ্জা প্যারাডাইস ভ্যালীর মালিক মোঃ আইয়ুব আলী বলেন, রাত ২টা ৩০ মিনিটে আমার ফোনে কল দিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ভাগ্য ভালো আব্দুল খালেক পালিয়ে আসছে। আটক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। বাগান পাড়া ও আশপাশের পাড়া গুলোতে তল্লাশী চালালে আরো অনেক অস্ত্র পাওয়া যাবে। তারা এইসব অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি