1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লাল শাপলার রূপে মুগ্ধ পর্যটক - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

লাল শাপলার রূপে মুগ্ধ পর্যটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৬২ Time View

মোঃ হাবিবুর রহমান দীপু , চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভিতর অবস্থিত ‘লাল শাপলা বিল’। চারদিকে উঁচুনিচু পাহাড়-টিলা ও চা বাগান, মাঝখানে বিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ আসে। বিলের কালচে পানির ওপর ফুটে থাকা লাল শাপলা প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে ভিন্নভাবে। ভোরের আলো ফুটতেই দেখা যায় বিশাল আয়াতনের বিলজুড়ে ফুটে রয়েছে শাপলা ফুল। চারপাশে সকালেই দেখা মিলে শত শত পর্যটকের। তারা অনেকেই লাল শাপলার সঙ্গে ছবি তুলছেন।ফেসবুকের কল্যাণে ভাইরাল হয়েছে বিলটি।
যে কারণে দল বেঁধে আসছেন দর্শনার্থীরা। স্থানীয়রা জানান, মূলত রাতে শাপলা ফোটে। তাই ফুটন্ত শাপলা দেখতে সকালেই দর্শনার্থীদের ভিড় জমে। দুপুরে শাপলা ফুল কিছুটা ঝিমিয়ে গেলেও বিকালে তা আবার ছড়ায় সৌরভ। দর্শনার্থীদের অনেকেই শাপলা ছিঁড়ছেন। এভাবে চলতে থাকলে দ্রুতই হুমকির মুখে পড়তে পারে বিলটির সৌন্দর্য।বিল কেন্দ্র করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা, পান, বিস্কুটসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন বৃৃদ্ধ শফিক মিয়া। তিনি জানান, ৩-৪ মাস এখানে শাপলা ফুটবে।প্রতিদিন গড়ে এক-দেড় হাজার টাকার পণ্য বিক্রি করেন তিনি। বিলে ঘুরতে আসা রাব্বি আহমেদ নামে এক পর্যটক বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন শাপলা দেখতে। আমিও বন্ধুদের নিয়ে এসেছি। খুবই ভালো লেগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি