1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

বেনাপোল প্রতিনিধি: ”তোমারই আগামী দিনের বাংলাদেশ, স্বশিক্ষিত তোমাকে হতেই হবে”-এ প্রত্যয় নিয়ে যশোরের শার্শা উপজেলার এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় বেনাপোলের একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে হলে নৈতিক ও মানবিক শিক্ষা জরুরি। শিক্ষার্থীদের সুশিক্ষা, দেশপ্রেম এবং শৃঙ্খলার সাথে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা। আয়োজক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন বলেন, কৃতী শিক্ষার্থীরা শার্শার গর্ব। তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা।

তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন। সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে।  অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পোর্ট থানার ওসি মানিক কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে ১৮৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও শিক্ষাবৃত্তি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি