1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন, অবশেষে আসামি আটক - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ কর্তন, অবশেষে আসামি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক রিপোর্ট:  যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। নির্যাতনের শিকার হতে না দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামী  পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করেছে। ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, আসামী  মুবায়দুল রহমান (৩৫), পিতা  আতিয়ার রহমান, মাতা  জবেদা খাতুন, গ্রাম পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন), থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ০৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে।

শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। জীবন রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এজাহার দায়েরের পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।” এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি