1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৬ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাঠ প্রাঙ্গনে যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় উক্ত কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। এসময় দেশ গঠনের চলমান আন্দোলনকে আরও বেগবান করা, সংগঠনের ভিত মজবুত করা এবং ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়। এই সমাবেশে হাজারো নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ রাজেদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আল- মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জান দিপু,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মীর আলম,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ রিপন হোসেন, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক,

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ওয়াসি উদ্দিন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহম্মেদ শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, সবাই ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করতে হবে। এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি