1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শার সীমান্ত থেকে ডায়মন্ড সহ আটক ১ - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

শার্শার সীমান্ত থেকে ডায়মন্ড সহ আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২২৮ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার পাঁচভুলট সিমান্ত থেকে ডায়মন্ডের আংটি ৭ পিচ পায়েল ২ পিচ, বেচলেট ১ পিচ বালা ৩ পিচ ও নাকফুল ১২ পিচসহ ১ জন আসামী এবং ১ টি ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আসামী হলেন,শার্শাথানার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে হাফিজুর রহমান (৫৩)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে উদ্ধারসহ একজনকে আটক করা হয়।  ২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পাঁচভূলট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে।উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভূলট বিওপি’র টহল দল সীমান্ত পাঁচভূলট গ্রামস্থ বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাঁচভূলট অভিমূখে ব্যাটারী চালিত ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল  দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজনে তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের আংটি ৭ টি, পায়েল ২ টি, বেচলেট ১ টি, বালা ৩ টি ও নাকফুল ১২ টি এবং ১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করা হয়। ডায়মন্ড জুয়েলারী ভারত হতে বাংলাদেশে পাচারের জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর) টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা। উক্ত ডায়মন্ড জুয়েলারী ট্রেজারী অফিস, যশোর এবং ভ্যানসহ আসামী শার্শা থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি