1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬২ Time View

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায় হাজেরা খাতুন(১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্নহত্যা নয় হাজেরাকে হত্যা করা হয়েছে।  মঙ্গলবার সন্ধায় উপজেলার জামতলা টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐদিন সন্ধায় শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত হাজেরা খাতুন ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে। হাজেরার পিতা মেহেদী হাসান জানান,তার মেয়ের সাথে তার জামাই ও দাদী শাশুড়ী রাহিমা সব সময় খারাপ ব্যবহার করতো।তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধিয়ে দিতো দাদী শাশুড়ী রহিমা।

ঘটনারদিন তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে তার জামাই আকাশ ও তার দাদী মিলে হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে গলায় ফাঁস দিয়েছে বলে প্রচার করতে হসপিটালে নিয়ে যায় এবং তাদের মেয়ে অসুস্থ বলে তাদের খবর দেয়া হয়।খবর পেয়ে তারা এসে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান।তিনি এসময় অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি ও নাভারণ সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রকৃিয়াধীন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি