1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় চুরির অপরাধে অমানবিক ভাবে নির্যাতন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

শার্শায় চুরির অপরাধে অমানবিক ভাবে নির্যাতন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৭ Time View

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাইসাইকেল চুরি করার অপরাধে রাকিবুল ইসলাম বিপ্লব (৪২) নামে এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের শিকার ঐ যুবক বেনাপোল রেল ষ্টেশন এলাকার মৃত হারুন শেখের ছেলে। চুরি করায় তার পেশা। শনিবার বিকালে শার্শা উপজেলার নাভারন বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরার হলে প্রশাসনের নজরে আসে। পুলিশ আহত ব্যক্তিকে আজ দুপুরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম বিপ্লব জানান, শনিবার বিকালে শার্শা থানাধীন নাভারণ বাজারে শাওন জুয়েলার্স এর নির্মাণাধীন ভবনের নিচ তলা হতে সাইকেল চুরি করার চেষ্টা কালে সকল আসামীরা ও অজ্ঞাতনামা আসামীরা বে-আইনী ভাবে লাঠি-সোটা নিয়া আমাকে এলোপাতাড়ী কিল-ঘুষি লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি