1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

শার্শায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮১ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণে ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজু (২২) নামের আরও একজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাভারণের নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, রাজু ও তাদের সঙ্গী কালু (৩৫) মাঠের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়।

সবুজ ও রাজু গুরুতর আহত হলে কালু পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। রাজুকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। শার্শা থানার ওসি জানান, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি