1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

শার্শায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭১ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়েছে।

অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

সোমবার রাত ১১.৩০ মিনিটে শার্শার বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়।

শিশুটির বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

নারুনবী জানান, তারা জানতেন স্ত্রী জমজ সন্তান হবেন। সোমবার রাত ৮ টার দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক আছে। জন্মের পর রাতেই  শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। তবপ ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।

বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার  ডাক্তার বেলায়েত হোসেন(এমবিবিএস)জানান, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং জন্মের পর ও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি