1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিক্ষাপ্রতিষ্ঠানে 'পুনঃভর্তির’ নামে অর্থ আদায় বন্ধের দাবি - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পুনঃভর্তির’ নামে অর্থ আদায় বন্ধের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রাথমিক-মাধ্যমিক স্কুলগুলোতে প্রতি বছর পুন:ভর্তি বাতিলের দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।  বিবৃতিতে সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “শিক্ষা মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি অংশ এবং রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব হলো সকল নাগরিকের জন্য শিক্ষা নিশ্চিত করা।তবে শিক্ষাখাতের বাণিজ্যিকীকরণের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার সুযোগ ক্রমাগত সংকুচিত হচ্ছে। প্রতিবছর শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ‘পুনঃভর্তির’ নামে অযৌক্তিক অর্থ আদায় করছে। একই শিক্ষার্থীকে বারবার একই প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য করা শুধু অযৌক্তিক নয়, এটি পরিবারের আর্থিক সক্ষমতায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।” তিনি আরও বলেন, “অতিরিক্ত মাসিক বেতন আদায়ের ফলে অনেক শিক্ষার্থী অর্থনৈতিক চাপে পড়ে যাচ্ছে এবং তারা ঝরে পড়ছে। শিক্ষা একটি মৌলিক অধিকার, যা কোনো ব্যবসায়িক স্বার্থের জন্য ক্ষুন্ন হতে পারে না। এই ধরনের আর্থিক শোষণ মুক্তিযুদ্ধ, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের মতো ত্যাগী আন্দোলনের চেতনাকে অসম্মান করে। এটি শহীদদের রক্তের প্রতি এক প্রকার বেইমানি।” সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন অতি দ্রুত এই সমস্যার সমাধান দাবি করছে। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অন্যায় পুনঃভর্তি ফি প্রদানে বিরত থাকেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ উদ্যোগে আন্দোলন গড়ে তোলেন। শিক্ষা একটি মৌলিক অধিকার এবং এটি কারও বাণিজ্যিক স্বার্থে ক্ষুণ্ন হতে পারে না। অনতিবিলম্বে অযৌক্তিক পুনঃভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং মাসিক বেতনের পরিমাণ কমিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি এনে শিক্ষার অধিকার রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি