1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরের দুলালপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

শিবপুরের দুলালপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দুলালপুর সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্ণিং বডির পরিচিতি, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বরন ও আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবীণ বরণ উপলক্ষ্যে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে গভর্ণিং বডির সদস্য, নব যোগদানকৃত শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি শরীফ সরোয়ার ভূঞা (জুয়েল)।নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদেরকে আদর্শ ও নৈতিকতার আলোকে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মনজুর হোসেন ফকির। আলোচনা সভায় বক্তারা ইসলামিক শিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষা গ্রহণ করে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান। এ সময় গভর্ণিং বডির সদস্য, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল লতিফ খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি