1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে গুণীজন সংবর্ধনা প্রদান - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

শিবপুরে গুণীজন সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ Time View

শেখ মানিক, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে গাঁও সংঘের উদ্যোগে ২ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদী জজ কোর্টের সাবেক পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট এম.এ হান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ড.শাহনওয়াজ দিলরুবা খান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, ঢাকা জেলার দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি এড. মো: এনামূল হক খান (এনাম)। সমাজে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক দীর্ঘ আলোচনা ও বক্তব্য শেষে ফুল ও সম্মাননা কেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত অতিথিরা বক্তব্যে ছোটবেলার স্কুল জীবন স্মৃতিচারণায় গ্রামীণ জীবন থেকে শহর জীবনের নানা দিক তুলে ধরেন। ড.শাহনওয়াজ দিলরুবা খান বলেন, এই গ্রামে আমাদের জন্ম। আমাদের বেড়ে ওঠা। এখান থেকে অনেক জ্ঞানীগুণীর জন্ম হবে। আজকে আমরা অতিথি এটা একটা গর্বের বিষয়। নিজের জন্মস্থানে নিজে এমন একটি সম্মান পাওয়া গর্বের। ছোটবেলার আনন্দময়, স্কুলের জীবন খুবই উপভোগ্য ছিল। সেইসব দিনের সুখকর স্মৃতির স্মরণে আজকে সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া ও সাবেক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন দর্জি প্রমুখ। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি