1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১০ Time View

শেখ মানিক, নরসিংদী, প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর শিবপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা। রবিবার ২৫ মে সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

শিবপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি