1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শিয়াচরে ড্রামের ভিতরে পাওয়া লাশটি নয়নের - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

শিয়াচরে ড্রামের ভিতরে পাওয়া লাশটি নয়নের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া দু পা বিচ্ছিন্ন লাশটি পরিচয় পাওয়া গেছে। তার নাম নয়ন (৪৯)। সে কুতুবপুরের পিলকুনি এলাকার আব্দুস সালামের ছেলে।

গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে অর্ধ লিত লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, আশেপাশের এলাকাবাসী গন্ধ পাওয়ার পর পুলিশকে অবহিত করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায় যে নয়নের দুই স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নয়নকে হত্যা করে লাশ গুম করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার কর্মকর্তা উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ড্রামের ভিতরে থাকা দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে নিহতের মৃত দেহটি ড্রামের ভিতরে করে এখানে ফেলে রেখে গেছে। “আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শীঘ্রই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি