1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোদনাইলে নাশকতার পরিকল্পনায় আওয়ামী সন্ত্রাসীরা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোদনাইলে নাশকতার পরিকল্পনায় আওয়ামী সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
স্টাফ রিপোর্টারঃ স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লক ডাউনে আতংক সৃষ্টি করতে গোদনাইলের আওয়ামী সন্ত্রাসী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলার পলাতক আসামীরা মাথা চারা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিহ্নিত আওয়ামী দলীয় লোকজন এবং অস্ত্রবাজ সন্ত্রাসীরা শেখ হাসিনার মৃত্যুদন্ডকে মেনে নিতে পারছেনা বিধায় বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছে এবং ইতিমধ্যে জেলেপাড়া পুল এলাকায় একটি ক্লাবে আগুনও দিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, কৃষক লীগের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সেক্রেটারী ইয়াসিন, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন, সহ-সভাপতি শাহজাহান, প্রচার সম্পাদক শহীদুল্লাহ, যুবলীগ নেতা সাইদুল, আজমির ওসমানের উকিল ছেলে মুরাদ, হুন্ডা বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলু, সানমুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল মাদবর, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাজিব, সজিব, সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী মহসিন ভূইয়া, বিদেশে পলাতক সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার হোসেন  সহ আওয়ামী সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় গোদনাইলের বিভিন্ন মোড়ে মোড়ে মহড়া দিচ্ছে বলে জানা গেছে। যেখানে বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকার নাশকতা ঠেকাতে হার্ডলাইনে রয়েছে সেখানে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে জোটবদ্ধ হয়েছে ওসমান পরিবারের মদদপুষ্ট সন্ত্রাসীরা। যে কোন সময় বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে তাদের। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিস্ক্রিয়তায় এবং স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ছত্র ছায়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো এলাকায় আরামে ঘুমাচ্ছে। যদিও বৈষম্যবিরোধী কয়েকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। তারপরও থেমে নেই তাদের অরাজকতা। বর্তমানে নাশকতাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও র‌্যাবের আশুহস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি