1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শৈলকুপায় ভাইয়ের সাথে জমির বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

শৈলকুপায় ভাইয়ের সাথে জমির বিরোধ, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৭ Time View
মোঃ সাকিব খান, মাগুরাঃ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী (ইদু) নামের এক ব্যক্তিকে জনতা ও লাঙ্গলবাঁধ ক্যাম্পের এ এস আই সজল কুমাড় রায় ও তার দলের টিম নিয়ে আটক করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী (ইদুর) সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে সামসুল ইসলাম, ফিরোজ, সালামত ও সুফি উদ্দিনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কতব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে দুপুর ১২টার দিকে সুফী শেখ রাস্তার মধ্যেই মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমি জমাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সুফি শেখ নামের  একজন হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এই ঘটনার সাথে জড়িত ইদ্রিস আলী (ইদু) নামের এক জনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি