1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে ৬ ইউনিয়নের মানুষের মানববন্ধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

শ্যামনগরে খাল উন্মুক্তের দাবীতে ৬ ইউনিয়নের মানুষের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা ঃ সাতক্ষীরার শ্যামগরে খালের ইজারা বাতিল, দখল মুক্ত এবং খাল পুনঃখননের দাবী নিয়ে ৬ ইউনিয়নের ৩শতাধিক স্থানীয়দের মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে রমজাননগর ইউনিয়নের আটকাঠা খাল, কৈখালী ইউনিয়নের বড় মৌ কাঠলা খাল, ঈশ্বরীপুর ইউনিয়নের চরারচক খাল, ভুরুলিয়া ইউনিয়নের নিমতলার খাল, আটুলিয়া ইউনিয়নের নগরকাঠি খাল এবং বুড়িগোয়ালীনি ইউনিয়নের শিমনখালীর খাল নিয়ে মানববন্ধন করেন স্থানীয় জনগোষ্টী, সিডিও ইয়ুথ টিম, উপজেলা এডভোকেসি কমিটি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

জিফরসিআর প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জনগোষ্টী তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ন কয়েকটি খাল দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল এবং অপরিকল্পিত ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা না করে স্থানীয় তহশিল অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা খালের শ্রেনী পরিবর্তন করে বিলের ফসলি জমির ভিতরের এবং বিল থেকে পানি নিষ্কাশনের খাল বন্দোবস্থ দেওয়ার ফলে আমাদের এলাকায় প্রায় প্রতি বছরই বৃষ্টির পানি জমে জলাদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অত্র এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, বসত বাড়ির পুকুরের মাছ, মাছের ঘের, বসত বাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।

এছাড়া অত্র এলাকার মাটির গভীরের পানি লবণাক্ত হওয়ার কারণে শুধুমাত্র বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান চাষ করা হয়ে থাকে। এক মাত্র মিষ্টি পানির আধার খাল এই খাল গুলো বন্দোবস্ত, ভরাট ও অবৈধ ভাবে দখল করে বাঁধ হওয়ার কারনে এবারের বর্ষা মৌসুমের অতিরিক্ত বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকরা ক্ষতি ও ভোগান্তিতে পড়েছে। রমজাননগর ইউনিয়নের কৃষক আবুল হোনে বলেন, পাতড়াখোলা গ্রাম ও চাঁদখালী গ্রামের পাশে ধলের বিলের খাল জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকদের প্রায় ৫০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পানিতে ডুবে ০২ বার সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে প্রায় ৬৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,রিপোর্টার্স ইউনিটি শ্যামনগরের সভাপতি ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান,সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী নাজিম আহমেদ, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন কর্মী মমিনুর রহমান, সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, ইউপি সদস্য আব্দুর রশিদ, সোহরাব হোসেন, সিডিও ইয়ুথ টিম কৈখালী ইউনিটের সভাপতি মনিরুল ইসলাম মনি, আটুলিয়া ইউনিটের সজিব হোসেন রনি, সরকারি মহসিন কলেজ ইউনিটের নুহা ইসলাম সহ অনেকে।

এসময় স্থানীয় জনগোষ্ঠী,সিডিও ইয়ুথ টিমের সদস্য বৃন্দ,উপজেলা এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা আশাবাদী আপনার কার্যকর পদক্ষেপে এলাকার কৃষকররা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং এক ব্যক্তি বা কয়েক জন ব্যক্তির ভোগ দখলের থেকে এলাকার প্রায় সকল লোক খালের পানি ব্যবহার করে তাদের চাষাবাদ ও জীবন-যাপন অনেক সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি