1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

শ্রীপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪০১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লাঙ্গলবাঁধ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  কৃষক সমাবেশের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল। গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইসরাফিল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।  শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব কে এম রুমানুর রহমান বিপ্লবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলমগীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক পিকুল খান, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা, এবং মাহমুদুল হাসান টিটোর নেতৃত্বে হাজার লোকের একটি বিশাল মিছিল ও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি