1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ঈদের নামাজ শেষে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপি নিয়ে কটূক্তি করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চর জোকা গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ শনিবার ঈদের দিন নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চর জোকা গ্রামের ৫ যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বিএনপি নিয়ে কটূক্তি করেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়। ঘটনার দিন দুপুরে তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই আজ পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের মাগুরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি