1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর সদরে ওই ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশেপাশের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু-ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম, মো. সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি