1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০ বাড়ি ভাঙচুর-লুটপাট - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০ বাড়ি ভাঙচুর-লুটপাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮৭ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:  মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যকে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রুপের ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর-চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১ নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলার ঘটনায় নোজদার, সাজেদা, হাসেম, অলিয়ারসহ উভয় গ্রুপের ৫ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় আব্দুস সিরাজ, সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলেমান, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি