1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার, আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চিলগাড়ী পাটক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮) নামে দুই যুবককে স্থানীয়রা আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই মহিলার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে আসা-যাওয়া করতো।

প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মেয়েকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সারঙ্গদিয়া এলাকা থেকে তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে চিলগাড়ী মাঠে পাটক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা ওই মহিলার বাড়ির সামনে তাকে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে হোগলডাঙ্গা এলাকা থেকে স্থানীয়রা আব্দুর রহিমকে আটক করে। পরে আব্দুর রহিমের স্বীকারোক্তি অনুযায়ী জনিকে আটক করে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করে। বর্তমানে ধর্ষণের শিকার ওই মহিলা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের দু’জনকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি