1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬

ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

ডিবিসি নিউজে প্রচারিত একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড় রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তিনি বলেন, ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই।

তিনি অভিযোগ করে বলেন, “আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।”

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান—বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।

তিনি আরও দাবি করেন, কিছু চাঁদাবাজদের স্বার্থে ও বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসান ঘোষণা দেন, তিনি এ ঘটনায় শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি