1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা জনগণ মেনে নিবে না আমিনুল হক - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা জনগণ মেনে নিবে না আমিনুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৩৮১ Time View

এস এম জীবন: কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংষ্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ তা কোন ভাবেই মেনে নিবে না।তিনি বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকারকে বারবার আহবান করেছি- আপনারা সংষ্কারের কথা বলছেন, আমরাও বলছি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমতের ভিক্তিতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চলমান যে সংকট রয়েছে আমরা তার সংষ্কার করি। রাষ্ট্রের প্রত্যকটি সেক্টরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতেই আমরা সংষ্কার করতে চাই। সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতে সংষ্কারের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে পূর্ণগঠন হবে। আজ রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে মিরপুর সাড়ে এগার নম্বর বাসস্ট্যান্ডে এমডিসি মডেল ইনস্টিটিউট এন্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ৫ আগষ্টের পরেও আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব পদে বসে আছে উল্লেখ করে আমিনুল হক অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদের এখনও দেখতে হচ্ছে-আওয়ামী লীগের দোসররা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র কারীদের নির্মূল করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। নইলে বাংলাদেশের সাধারণ মানুষ বাঙ্গালি জাতি আপনাদের কাউকেই ক্ষমা করবে না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে ও দেড় লাখেরও বেশি মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছে। এই সময়কালে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন ও হত্যার স্বীকার হয়েছে, গত জুলাই আগষ্টের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। দখলের নামে বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে বলে একটি ইসলামি দলের অভিযোগের জবাবে আমিনুল হক বলেন, আপনারা প্রমান করে দেখান বিএনপি কোথায় এসে চাঁদাবাজি, দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটা খেলা। এটা আমরা বুঝি। আমরা দৃঢ় ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি করার সুযোগ নাই। বিএনপির নামে চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজের কথা এটা সম্পূর্ণ বানানো এবং ফেইক। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, আমাদের উন্নয়ন হবে জনগণের ভাগ্যের উন্নয়ন। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সকল অধিকার পূরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি