1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীদের ইসলামী শিক্ষা সামগ্রী উপহার প্রদান করেছে নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ।
প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের সদস্য, কর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইসলামী শিক্ষা সামগ্রী জায়নামাজ, টুপি, কোরআন শরীফ, নূরানী কায়দা, রেহাল, আতর ও নামাজ শিক্ষার বই উপহার হিসেবে দেয়া হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় নারায়ণগঞ্জ শহরে এই মানবিক কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের আজীবন সদস্য সায়মা শাহিদা ইসলাম, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান ও নারী উদ্যোক্তা শেফ নাজিয়া সুলতানা ইতি সহ অন্যান্য।

এসময় মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বলেন, মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে মানবিক কাজ করে যাচ্ছি। সেই সাথে সংগঠনের সদস্য কর্মীদের মূল্যায়ন ও গুরুত্বের সাথে বিবেচনা করে সাথে থাকুন পাশে পাবেন শ্লোগানে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান মানব কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ।

পরিশেষে উপহার সামগ্রী পেয়ে স্বেচ্ছাসেবক সদস্য কর্মীরা আরো উজ্জীবিত হয়ে উঠে এবং মানবতার সেবায় নিজেদের সক্রীয়ভাবে নিয়োজিত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি