1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯১ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে পূর্ব নির্ধারিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে কলেজের অনার্স, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাংলা কবিতা আবৃতি, ধারাবাহিক গল্প বলা, নৃত্য, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত এবং রচনা প্রতিযোগিতা।
দীর্ঘ প্রায় ২০ বছরের মধ্যে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রানী দত্ত ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক শুভ্রা চক্রবর্তী।
এ অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়াসহ সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও ইংরেজি বিভাগের প্রভাষক সাবরিনা মাহমুদা। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি